Advertisement

জামাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, মুর্শিদাবাদে পিটিয়ে খুন শাশুড়িকে, আশঙ্কাজনক জামাই

স্থানীয়দের দাবি, সোমবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা মফিজুলের সঙ্গে তার শাশুড়িকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এর পরেই পড়শিদের ডেকে চড়াও হয় তাদের উপরে। বেধড়ক মারে ওই মহিলা এবং তার জামাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মহিলার মৃত্যু হয়।

অপরাধ। প্রতীকী ছবিঅপরাধ। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • মুর্শিদাবাদ,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 10:25 AM IST
  • জামাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক
  • মুর্শিদাবাদে পিটিয়ে খুন শাশুড়িকে
  • আশঙ্কাজনক জামাই

শাশুড়ির সঙ্গে জামাইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ। আর তা ঘিরে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, জামাই মফিজুলের সঙ্গে তার শাশুড়ির অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকার তরফ থেকে একাধিকবার আপত্তি তোলা হয়। প্রায়ই নাকি একসঙ্গে ঘোরাফেরা করত তারা। একাধিকবার সতর্কও করা হয়েছিল। কিন্তু তাতে নাকি ভ্রুক্ষেপ করেনি মফিজুল। 

স্থানীয়দের দাবি, সোমবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা মফিজুলের সঙ্গে তার শাশুড়িকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এর পরেই পড়শিদের ডেকে চড়াও হয় তাদের উপরে। বেধড়ক মারে ওই মহিলা এবং তার জামাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মহিলার মৃত্যু হয়। জখম জামাইকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে এলাকাবাসীর কয়েকজনের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। আহত জামাই মফিজুল মন্ডল জানান তার শ্বশুর ও শালারা ভুল বুঝে বেধড়কভাবে মারতে থাকে। কোনও কিছু বোঝার চেষ্টাও তারা করেনি। ঘটনার জেরে এলাকায় ব্যাপল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

এলাকাবাসীদের দাবি, মফিজুলের সঙ্গে প্রায়ই তার শাশুড়িকে একসঙ্গে দেখা যেত। ফলে দুজনের মধ্যে কিছু ছিল কিনা, তা বোঝা মুশকিল। কিন্তু এলাকায় রটে গিয়েছিল তাদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। আর সেই খবর পাওয়ার পরেই শ্বশুরবাড়ির লোকেরা ক্ষিপ্ত হয়েছিল জামাইয়ের উপরে। সেই রাগবশত এই হামলা হয়ে থাকতে পারে। আপতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement