Advertisement

কলকাতা

Sovan-Baisakhi: আবির মাখালেন শোভন, বসন্তের রঙে লাজে রাঙা বৈশাখী, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Mar 2023,
  • Updated 6:47 PM IST
  • 1/10

মঙ্গলবার বসন্ত উৎসবে মাতলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এমনিতেই সব উৎসব-পুজোতেই সমানভাবে আনন্দ করতে ভালোবাসেন শোভন-বৈশাখী। ব্যতিক্রম নয় দোল উৎসবও। দোল যাত্রায় রঙীন হয়ে একাধিক ছবি শেয়ার করলেন বৈশাখী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। 
 

  • 2/10

এদিন শোভন-বৈশাখীকে দেখা গেল রীতিমতো দোলের রঙে নিজেদেরকে রাঙিয়ে নিতে। বৈশাখী পরেছিলেন শাড়ি এবং শোভনের পরনে ছিল পাঞ্জাবী। 
 

  • 3/10

শোভনের দেওয়া আবীরে রাঙা হলেন বৈশাখী। কখনও আবার বৈশাখীর ভালোবাসার আবীরে আরও রঙীন হয়ে উঠলেন শোভন। এদিন শোভন-বৈশাখীর সঙ্গে দোল খেলল তাঁদের মেয়েও। 
 

  • 4/10

এদিন শোভন-বৈশাখী তাঁদের বাড়ির সকলের সঙ্গে দোল খেলায় মেতে ওঠেন। বৈশাখী নিজের হাতে সকলকে মিষ্টি দেন। শোভনের সঙ্গে ঠাকুরের পায়ে আবীর দিতে দেখা যায় বৈশাখী-কন্যাকে। 
 

  • 5/10

প্রসঙ্গত, শোভন-বৈশাখীর সম্পর্ক নিয়ে বিতর্ক সেই বহুদিন থেকেই। কিন্তু শত বিতর্ক সত্ত্বেও ভালোবাসা তো বাধ মানে না। শোভনের দুর্দিনে বৈশাখীর পাশে থাকা থেকে শুরু করে বৈশাখীর সিঁদুর পরা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু এইসবের তোয়াক্কা না করে শুধুই প্রাণের টানে থাকছেন এই দুটি মানুষ। 
 

  • 6/10

দোলের দিন এক সাক্ষাৎকারে শোভন জানান যে তাঁর জীবন ছিল বিবর্ণ কিন্তু সেই বেরঙীন জীবনে রঙ এনে দিয়েছেন বৈশাখী। 
 

  • 7/10

শোভনের কথায় বসন্তে এখন বৈশাখী হাওয়া। দোলের আগেও এই জুটিকে একসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করতেও দেখা গিয়েছিল। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে কপল গোলস সেট করলেন দুজনে।
 

  • 8/10

গত কয়েক বছর ধরে রাজ্য-রাজনীতি বারবর সরগরম হয়েছে শোভন-বৈশাখীর প্রেম ঘিরে। 
 

  • 9/10

সংসার, রাজনীতি সব ছেড়ে বৈশাখীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন শোভন। আপতত বিধায়ক স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভনের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন। 
 

  • 10/10

আসলে প্রেমের কোনও বয়স নেই, তা বারবারই প্রমাণ করেছেন শোভন-বৈশাখী। শুধু তাই নয়, শোভন জানিয়েছেন যে যতদিন তিনি বাঁচবেন ততদিন মাথায় সিঁদুর পরবেন বৈশাখী। আর বসন্তের রঙ আবারও এই জুটির মনকে নতুনভাবে রাঙিয়ে দিয়ে গেল।    

Advertisement
Advertisement