এবার কলকাতা বিমানবন্দরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান। তাতেই মেজাজ হারালেন তিনি। তেড়েও গেলেন। মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফেরেন কল্য়াণ। সেখানে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখন তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। মেজাজ হারিয়ে সেই ব্যক্তির দিকে তেড়ে যান শ্রীরামপুরের সাংসদ। তারপর তাঁকে চোর চোর বলা শুরু করেন অনেকে। তার পাল্টা জয় বাংলা বলতে শুরু করে দেন তিনি।