Advertisement

Dog Attack: কুকুর তাড়া করলে কখনও যে ভুলটি করা ঠিক নয়, না হলেই কামড়

Dog Attack: অনেক সময়ে দেখা যায় বিনা কারণে কুকুর আপনার দিকে ধেয়ে আসছে। কিন্তু এরম পরিস্থিতিতে আপনাকে কী করতে হবে। অনেক সময়ে নার্ভাস হয়ে অনেকে কিছু ভুল করে বসেন, এতে কুকুরের কামড় খাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কুকুর যদি আপনাকে তাড়া করে এমন পরিস্থিতিতে আপনি কী করবেন জেনে নিন।

কুকুর তাড়া করলে কী করবেন। প্রতীকী ছবিকুকুর তাড়া করলে কী করবেন। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 Sep 2022,
  • अपडेटेड 5:21 PM IST
  • কুকুর তাড়া করলে কখনও যে ভুলটি করা ঠিক নয়
  • না হলেই কামড়
  • জানুন বিস্তারিত তথ্য

Dog Attack: কুকুরকে দেখে ভয় অনেকেই পান। অনেক সময়ে দেখা যায় বিনা কারণে কুকুর আপনার দিকে ধেয়ে আসছে। কিন্তু এরম পরিস্থিতিতে আপনাকে কী করতে হবে। অনেক সময়ে নার্ভাস হয়ে অনেকে কিছু ভুল করে বসেন, এতে কুকুরের কামড় খাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কুকুর যদি আপনাকে তাড়া করে এমন পরিস্থিতিতে আপনি কী করবেন জেনে নিন।

কুকুর তাড়া করলে কী করবেন

সবসময় মনে রাখবেন যে দৌঁড়ানোর সময় যদি কুকুর আপনাকে কামড়াতে আসে,তবে পালিয়ে যাবেন না। বরং সেখানেই থেমে কুকুরটির উপর জোরে চিৎকার করুন। এতে করে অধিকাংশ কুকুর ভয়ে পালিয়ে যায়। আপনি যদি বাইক কিংবা সাইকেলে থাকেন এবং  কুকুর আপনাকে তাড়া করতে শুরু করে, তাহলে আপনার সামনে দুটো রাস্তা রয়েছে। আপনি বাইক কিংবা সাইকেল চালানো বন্ধ করে দিন। কিংবা জোরে চালিয়ে সেই স্থান থেকে সরে যান। তবে খেয়াল রাখবেন যে জোরে চালাতে দিয়ে কোনও দুর্ঘটনা যাতে না হয়। 

কুকুর কামড়ালে কী করবেন

যদি কুকুর কামড়ায়, তবে প্রথমে বাড়িতে গিয়ে কুকুরটি কামড়ানোর জায়গাটি জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে সব ভাইরাস অনেকাংশে ধুয়ে যাবে। তারপরে সাবান দিয়ে ধুয়ে নিন এবং কমপক্ষে ১৫-২০ মিনিটের জন্য রক্ত ​​বের হতে দিন। তারপর ক্ষতস্থানটিকে ভালো করে মুছুন। এরপরেই অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। যদি কুকুরটি কামড়ানোর ১০ দিনের মধ্যে মারা যায়, তবে এর অর্থ কুকুরটির জলাতঙ্ক ছিল। এই কথা আপনার ডাক্তারকে জানাতে ভুলবেন না।

Read more!
Advertisement
Advertisement