
ঘন কালো কুচকুচে চুলের স্বপ্ন বোধহয় আমরা সকলেই প্রায় দেখি। মাথাভর্তি চুল থাকলে যে কারও ব্যক্তিত্ব বেড়ে যায়। চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই অনেকেই চুলের যত্ন নেন। পার্লারে গিয়ে নানা রকম চুলের ট্রিটমেন্ট করান অনেকে। আবার কেউ কেউ নানা বাজারের প্রোডাক্ট ব্যবহার করেন। তবে ফল খুব একটা পাওয়া যায় না।
আজকাল অনেক অল্পবয়সীরও মাথায় অকালেই টাক পড়ে যায়। তাছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল ঝরে যায়। ফলে চুল নিয়ে নানা সমস্যায় পড়তে হয় অনেককে। টাক পড়ার হাত থেকে রেহাই পেতে ঘরোয়া এই টোটকাই কামাল করতে পারে। এজন্য লাগবে শুধু রসুন।
বিশেষজ্ঞদের মতে, চুল পড়া আটকাতে রসুন খুবই কার্যকরী। মাথায় ত্বকের সংক্রমণ ঠেকাতে রসুন দারুণ কাজ করে। রসুনে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান, যা সংক্রমণ কমিয়ে দেয়।
টাক পড়া ঠেকাতে কীভাবে রসুন ব্যবহার করতে হবে, জেনে নিন...
* প্রথমে রসুন শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপরে এই গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন।
*এই মিশ্রণ রাতে চুলের গোড়ায় ভাল করে মালিশ করতে হবে।
* পরের দিন শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিন।
* এছাড়া রসুনের পাউডারের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের গোড়ায় লাগালে তাতেও ফল পাবেন।