Advertisement

Budh Nakshatra Parivartan 2026: ১১ জুন পুনর্বসু নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে বুধ, ৪ রাশি মালামাল হবে, পরিবারে সুসময়

১১ জুন নক্ষত্র বদল করছে বুধ। এটি যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে। যার ফলে দারুণ সময় কাটাবে ৪ রাশি। আসুন সেই সব রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।

বুধ নক্ষত্র গোচরবুধ নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 9:04 AM IST
  • ১১ জুন নক্ষত্র বদল করছে বুধ
  • এটি যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে
  • যার ফলে দারুণ সময় কাটাবে ৪ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বুধ তর্ক, বুদ্ধি ও ব্যবসার কারক গ্রহ। আর এই গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে, তখন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর অঙ্ক বলছে, ১১ জুন ২০২৬ বুধ নিজের চাল বদলাচ্ছে। এই গ্রহ বিশেষ নক্ষত্রে প্রবেশ করছে। যার ফলে বিরাট লাভ হবে কিছু রাশির।

কখন কোন নক্ষত্রে প্রবেশ? 
বুধ রাহুর আর্দ্রা নক্ষত্র থেকে বেরিয়ে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। আর গুরুর নক্ষত্রে বুধের আগমনে বাম্পার সময় কাটবে ৪ রাশির। 

আসলে ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ৩০ মিনিটে আসতে চলেছে বুধ। এই নক্ষত্রে অনেক দিন থাকবে বুধ। ৮ অগাস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। যার ফলে কিছু রাশির বিরাট লাভ হবে। 

বৃষ রাশি
এই রাশির অর্থ ভাগ্য খুলে যাবে। প্রচুর টাকা পাবেন। আয়ের নতুন পথ খুলে যাবে। যাঁরা চাকরি পাচ্ছিলেন না, তাঁরা পেয়ে যাবেন। এছাড়া পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। সকলে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। এছাড়া এই সময় চাকরিতেও ভাল উন্নতির আশা রয়েছে। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা কাজের জায়গায় দারুণ সময় কাটাবেন বুধের এই নক্ষত্র গোচরে। সহকর্মীরা এই সময় আপনাদের সাহায্য করবেন। পাশাপাশি প্রোমোশনের একটা যোগও তৈরি হচ্ছে। এই সময় আর্থিক স্থিতি ফিরে যাবে। সমাজে মান ও সম্মান বাড়বে। এই সময় ব্যক্তিত্বও ফুটে বেরিয়ে আসবে। 

সিংহ রাশি
বুধের এই নক্ষত্র গোচরে আর্থিক হাল ফিরবে এই রাশির জাতক এবং জাতিকাদের। কাজের জায়গায় উন্নতি নিশ্চিত। পাশাপাশি ব্যবসাতেও দারুণ লাভ হবে। এই সময় পরিবারে ভাল সময় কাটাবেন। সকলে সহয়তা করবেন। বাড়িতে শান্তি থাকবে। এছাড়া রাজনীতিতেও এগিয়ে যাওয়ার একটা যোগ রয়েছে। বুদ্ধির খেলাতেও এগিয়ে থাকবেন। 

কন্যা রাশি
এই রাশির জন্যও সময়টা সেরার সেরা কাটবে। অর্থের সমস্যা এবার শেষ। প্রচুর টাকা পাবেন। মাইনে বাড়ার বিরাট যোগ রয়েছে। শুধু তাই নয়, এই সময় পড়ুয়ারা ভাল ফল করবেন। বড় কোনও পরীক্ষা ক্র্যাক করে দিতে পারেন। পরিবারেও এই সময়টা সেরা কাটবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement