
সম্মানের কারক সূর্য। আর কর্মের কারক শনি। এই দুই একে অপরের সঙ্গে মিলে শক্তিশালী যোগ তৈরি করছে। ৬ জুলাই ২০২৬, সোমবার বিকেল ৪টে ১৪ মিনিটে সূর্য এবং শনি একে অপরের ৯০ ডিগ্রি কোণে আসতে চলেছে। এর ফলে তৈরি হচ্ছে কেন্দ্র দৃষ্টি যোগ। এই যোগ মোটামুটি ১ সপ্তাহ পর্যন্ত সক্রিয় থাকতে চলেছে। যার ফলে ৪ রাশির জীবনে শুভ সময় শুরু হবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। প্রচুর টাকা কামানোর সুযোগ আসবে। তাই আর সময় নষ্ট না করে এই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। এই তালিকায় নিজের রাশি থাকলে সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য সূর্য-শনির যোগ শুভ পরিণাম নিয়ে আসবে। এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। পাওনা টাকাও মিলবে। বিনিয়োগে প্রচুর লাভ পাবেন। ভবিষ্যতে চিন্তা দূর হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। পরিবারের সঙ্গ পাবেন। মন শান্ত থাকবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা কেন্দ্র দৃষ্টি যোগে ইতিবাচক ফল পাবেন। ঘর এবং পরিবারে সুখ বাড়বে। পুরনো চিন্তা দূর হবে। কেটে যাবে টাকার সমস্যা। প্রচুর ইনকাম হবে। এই সময় অফিসে বিবাদের অন্ত হবে। নিজের কাজে ফোকাসড থাকতে পারবেন। বসের কাছের পাত্র হয়ে উঠবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
মকর রাশি
এই রাশির জন্যও সেরার সেরা সময় কাটবে। এই কেন্দ্র দৃষ্টি যোগে আপনাদের বিপদ কেটে যাবে। উল্টে পাবেন প্রচুর টাকা। আত্মবিশ্বাস বাড়বে। পরিশ্রমের ফল পাবেন। এই সময় জাতক এবং জাতিকারা আলাদা ফল পাবেন। বড় জটিলতা থেকে মুক্তি পাবেন। আর্থিক স্থিতি বদলে যাবে।
কুম্ভ রাশি
এই রাশির জন্যও সূর্য এবং শনির যোগ সেরা সময় আনবে। আয়ের নতুন পথ খুলে যাবে। এই সময় বুদ্ধি খুলবে। বড় কোনও সমস্যা মিটে যাবে। অফিসে সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। বসও পাশে থাকবেন। যার ফলে প্রোমোশন হতে পারে। এই সময় আর্থিক জটিলতা দূর হবে। সুখ ও শান্তি বজায় থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।