Advertisement

খুলে গিয়েছে অষ্টম বেতন কমিশনের বিশেষ পোর্টাল, ৩০ এপ্রিল সুবিধা নেওয়ার শেষ তারিখ

সরকারি চাকুরিজীবীদের জন্য দারুণ সুখবর। খুলে গিয়েছে অষ্টম বেতন কমিশনের পোর্টাল। এরফলে কর্মচারী থেকে শুরু করে সংগঠনগুলিও মেমোরান্ডাম জমা করার সুযোগ পাবে। নিজেদের ভবিষ্যৎ বেতন কাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়ে এবার সরাসরি মতামত জানাতে পারবেন চাকুরিজীবীরা।

খুলে গিয়েছে অষ্টম বেতন কমিশনের বিশেষ পোর্টালখুলে গিয়েছে অষ্টম বেতন কমিশনের বিশেষ পোর্টাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2026,
  • अपडेटेड 12:06 PM IST
  • কর্মচারী থেকে শুরু করে সংগঠনগুলিও মেমোরান্ডাম জমা করার সুযোগ পাবে।
  • ভবিষ্যৎ বেতন কাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়ে এবার সরাসরি মতামত জানাতে পারবেন চাকুরিজীবীরা।
  • অনলাইনে পরামর্শ জমা দেবেন কী করে? জেনে নিন

সরকারি চাকুরিজীবীদের জন্য দারুণ সুখবর। খুলে গিয়েছে অষ্টম বেতন কমিশনের পোর্টাল। এরফলে কর্মচারী থেকে শুরু করে সংগঠনগুলিও মেমোরান্ডাম জমা করার সুযোগ পাবে।  নিজেদের ভবিষ্যৎ বেতন কাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়ে এবার সরাসরি মতামত জানাতে পারবেন চাকুরিজীবীরা। নির্দিষ্ট সংগঠনগুলিই এই ধরনের সুযোগ পেত।

মেমোরেন্ডাম প্রক্রিয়া আসলে কী?

আসলে অষ্টম বেতন কমিশনের আওতায় কর্মচারী, সংগঠনের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। মেমোরেন্ডাম-এর মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় নিজের মত প্রকাশ করতে পারেন কোনও সরকারি চাকুরিজীবী। কমিশন জানিয়েছে, এই পরামর্শগুলি কর্মীদের সমস্যা এবং প্রত্যাশা বুঝতে সাহায্য করবে এবং সুপারিশগুলি আরও ভালোভাবে প্রণয়ন করতে সক্ষম হবে।

অনলাইনে মেমোরেন্ডাম জমা করার প্রক্রিয়া রয়েছে

নিজের মতামত বা পরামর্শ অনলাইনে জমা দিতে হলে  8cpc.gov.in অথবা innovateindia.mygov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর ইমেল ঠিকানা বা মোবাইল নম্বর থেকে একটি OTP বা পাসওয়ার্ড ব্যবহার করে নিজের MyGov অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। 

বিশেষজ্ঞরা বলছেন, সুপারিশ মেনে পরিবর্তন করা হলে তা সরাসরি ৪৮ লক্ষ কর্মচারী এবং ৬৭ লক্ষ পেনশনভোগীদের উপর প্রভাব ফেলবে। কমিশনের তরফে জানানো হয়েছে ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। তবে তা করতে হবে ওয়াবসাইটের মাধ্যমেই। কোনও ব্যক্তিগত মেইল বা অন্য কোনও পদ্ধতিতে এই কাজ করা যাবে না।

কারা পোর্টালে নিজেদের মতামত জমা করতে পারবেন?

  • বর্তমানে কর্মরত যেকোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী ব্যক্তিগত ভাবে নিজেদের মতামত জমা করতে পারবেন।
  • যারা ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন, সেই সমস্ত পেনশনাররাও পরামর্শ দিতে পারেন।
  • কর্মচারীদের স্বার্থে কাজ করা বিভিন্ন অনুমোদিত ইউনিয়ন বা অ্যাসোসিয়েশনগুলি। 
     

 

Read more!
Advertisement
Advertisement