
Money Making Scheme: আজকাল মধ্যবিত্ত পরিবারেও প্রচুর খরচ। বাজারঘাট তো আছেই। সন্তানের পড়াশোনা, কারেন্টের বিল, ফোন, ওষুধ সব মিলিয়ে সাংঘাতিক ব্যাপার। মাস শেষে পকেটে রীতিমতো টান পড়ে। আচ্ছা ভাবুন তো, মাস শেষে যদি অতিরিক্ত হাজার পাঁচেক টাকা জোগাড় করা যেত? তাও আবার বিনা পরিশ্রমে? সেই উপায়ই জানতে পারবেন এই প্রতিবেদনে। না, ঢপবাজি ভুঁইফোড় চিটফান্ড নয়। একেবারে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্কেই রয়েছে এমন স্কিম। খালি একটু হিসেব করে টাকা রাখতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র স্পেশাল ৪৪৪ দিনের FD স্কিম 'Amrit Vrishti'। বর্তমানে এই স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৯৫ শতাংশ। ফলে চাইলে বাড়ির বড়দের নামেও এই স্কিম করতে পারেন।
এই FD থেকে ম্যাচিওরিটির শেষে অন্তত মাসে ৫,০০০ টাকার সমান রিটার্ন কীভাবে পাবেন? তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে? আসুন সহজ হিসেব বুঝে নেওয়া যাক।
মাসে ৫,০০০ টাকা মানে বছরে ৬০,০০০ টাকা।
কিন্তু Amrit Vrishti FD-এর মেয়াদ ৪৪৪ দিন, অর্থাৎ প্রায় ১৪.৬ মাস।
তাই ৪৪৪ দিনের শেষে মোট সুদ পাওয়া উচিত;
₹৫,০০০ × ১৪.৬ = প্রায় ₹৭৪,০০০
অর্থাৎ, ম্যাচিওরিটির সময় কমপক্ষে ৭৪ হাজার টাকার সুদ পেলে তবেই তা মাসিক ৫,০০০ টাকার সমান হবে।
কত টাকা FD করতে হবে?
সাধারণ সুদের ভিত্তিতে হিসেব করলে,
সুদের হার: ৬.৯৫% (প্রবীণ নাগরিকদের জন্য)
মেয়াদ: ৪৪৪ দিন
সূত্র:
মূলধন = প্রয়োজনীয় সুদ ÷ (সুদের হার × সময়)
হিসাব অনুযায়ী,
₹৭৪,০০০ ÷ (৬.৯৫% × ৪৪৪/৩৬৫)
= প্রায় ₹৮.৭৫ লক্ষ
অর্থাৎ, SBI-এর Amrit Vrishti FD-তে প্রায় ₹৮.৭৫ লক্ষ বিনিয়োগ করলে ৪৪৪ দিনের শেষে প্রায় ₹৭৪,০০০ সুদ পাওয়া যেতে পারে। মাসিক গড়ে প্রায় ₹৫,০০০ আয়ের সমান। (কর এবং TDS ধরা হয়নি।) পৌনে ৯ লক্ষ টাকা অনেক বড় অঙ্ক মনে হতেই পারে। কিন্তু অনেকেরই পৈতৃক সূত্রে বা পারিবারিক জমি বিক্রি করে এর চেয়ে ঢের বেশি টাকা থাকে। সেগুলি শুধু শুধু ব্যাঙ্কে ফেলে রাখেন। কেউ আবার বেহিসেবির মতো এর থেকেই খরচ করে ফেলেন। সেটা না করে ফিক্সড ডিপোজিট করুন। ধৈর্য্য ধরুন। সুদের টাকা কাজে লাগান।
Amrit Vrishti FD-র বিশেষত্ব
SBI-এর এই বিশেষ FD স্কিমের মেয়াদ ৪৪৪ দিন। সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯৫ শতাংশ পর্যন্ত সুদ। স্কিমটি ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে প্রযোজ্য।
বিনিয়োগের আগে যা মাথায় রাখবেন
FD-র সুদ সম্পূর্ণ করমুক্ত নয়। নির্দিষ্ট সীমার বেশি সুদ হলে TDS কাটা হতে পারে। এছাড়া সুদের হার ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। তাই বিনিয়োগের আগে ব্যাঙ্কের অফিসিয়াল তথ্য এবং নিজের আর্থিক প্রয়োজন বিবেচনা করুন। ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে আলোচনা করে হিসেব করে নিন।
যাঁরা নিরাপদ উপায়ে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাঁদের জন্য SBI-এর ৪৪৪ দিনের Amrit Vrishti FD বেশ ভাল অপশন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।