ফলতার 'পুষ্পা' জাহাঙ্গির খানকে নেপাল থেকে গ্রেফতার করে কলকাতায় এনেছে বেঙ্গল এসটিএফ। তার বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাস, ভয় দেখানো এবং একাধিক হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই তৃণমূল নেতা পাকড়াও হওয়ার পরেই তাঁর বাড়ি ও বাড়ি সংলগ্ন পার্টি অফিসে জনরোষ আছড়ে পড়েছে। ফলতায় তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ সামগ্রী সাজানো ছিল। মিলেছে প্রচুর পরিমাণে ওষুধ, ত্রিপল ও চশমা। সেগুলোও তালা ভেঙে উদ্ধার করা হয়। আজ, মঙ্গলবারই তাকে আদালতে পেশ করা হবে পুলিশ সূত্রে খবর।