Advertisement

White House shooting: হোয়াইট হাউসের বাইরে এলোপাথাড়ি গুলি, পুলিশের গুলিতে খতম বন্দুকবাজ

সাতসকালে আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা। হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালাল এক ব্যক্তি। হোয়াইট হাউসের বাইরে মার্কিন সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টে ওই ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। সিক্রেট সার্ভিসের পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আততায়ীর।

হোয়াইট হাউসের বাইরে এলোপাথাড়ি গুলিহোয়াইট হাউসের বাইরে এলোপাথাড়ি গুলি
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 24 May 2026,
  • अपडेटेड 7:46 AM IST
  • সাতসকালে আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা।
  • হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালাল এক ব্যক্তি।
  • পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আততায়ীর।

সাতসকালে আমেরিকায় চাঞ্চল্যকর ঘটনা। হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালাল এক ব্যক্তি। হোয়াইট হাউসের বাইরে মার্কিন সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টে ওই ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। সিক্রেট সার্ভিসের পাল্টা জবাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আততায়ীর।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে,  সন্দেহভাজন ওই ব্যক্তি চেকপয়েন্টের দিকে এগিয়ে এসে একটি ব্যাগ থেকে বন্দুক বের করে সেখানে মোতায়েন থাকা আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাবে সিক্রেট সার্ভিস বাহিনী গুলি চালিয়ে ধরাশায়ী করে হামলাকারীকে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

তবে এই গোলাগুলির সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও ওই ব্যক্তি হামলাকারীর গুলিতে নাকি পুলিশের গুলিতে আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

মার্কিন সময় অনুযায়ী, শনিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। ওই সময় ঘটনাস্থলে থাকা এক সাংবাদিকের দাবি অনুযায়ী, হোয়াইট হাউস চত্বরের বাইরে প্রায় ২৫টি গুলির শব্দ শোনা যায়। তবে দ্রুত পুলিশ ও সিক্রেট সার্ভিস বাহিনী গোটা এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে হোয়াইট হাউসের আশেপাশের এলাকায় চলছে চিরুনি তল্লাশি অভিযান।

হামলাকারীর পরিচয় জানা গিয়েছে

হামলার কিছুক্ষণ পরে সামনে আসে হামলাকারীর পরিচয়ও। জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাসির বেস্ট। সূত্রে দাবি, তার বয়স মাত্র ২১। ঠিক কী কারণে আততায়ী এই হামলা চালিয়েছে, তার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ঘটনাস্থলে পৌঁছেছে FBI-এর একটি টিমও। নিরাপত্তা আরও জোরদার করতে হোটাইট হাউসের ছাদে মোতায়েন করা হয়েছে স্নাইপার বাহিনীও।

 

Read more!
Advertisement
Advertisement