Advertisement

লাদাখে বিশ্বের দীর্ঘতম টানেল! ভারতের ঐতিহাসিক সাফল্য, দেখুন

কাশ্মীর ও লাদাখের মধ্যে বছরভর যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে নির্মীয়মাণ জোজিলা টানেল প্রকল্পে বড় সাফল্য এল। আজ অর্থাত্‍ মঙ্গলবার টানেলের ভিতরে শেষ ২.৫ মিটার পাথরের অংশ বিস্ফোরণের মাধ্যমে সরিয়ে দেওয়া হল। এই টানেল নির্মাণে বড় সাফল্য। এর ফলে টানেলের দুই প্রান্ত প্রথমবারের মতো একে অপরের সঙ্গে যুক্ত হল। এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জম্ম-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মনোজ সিনহা। ১৩.১৫৩ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বালতাল ও মিনামার্গকে যুক্ত করবে। বর্তমানে জোজিলা পাস প্রতি বছর প্রায় ৬ মাস তুষারপাতের কারণে বন্ধ থাকে। ফলে শীতকালে কাশ্মীর ও লাদাখের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। টানেলটি চালু হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। সাধারণ মানুষ, পর্যটক এবং সেনাবাহিনী, সকলের জন্যই এটি হবে বড় স্বস্তির খবর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৫৭৮ ফুট উচ্চতায় নির্মিত এই টানেল বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী একক-টিউব সড়ক টানেল হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। এটি ৩০.৮৯৪ কিলোমিটার দীর্ঘ জোজিলা প্রকল্পের মূল অংশ, যার মধ্যে রয়েছে একাধিক রাস্তা, সেতু এবং সংযোগকারী পরিকাঠামো।

Advertisement
POST A COMMENT