'অনেকেই ভয় পাচ্ছেন প্রোগ্রাম পাব কিনা, সিনেমা সেন্সর ছাড়পত্র পাবে কিনা। আসলে আজ সত্যজিৎ রায়, সলীল চৌধুরীর মতো লোক নেই'। নাম না করে টলিউডের কলাকুশলীদের কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'কিছু মানুষ যারা রং বদলায় বহুরূপীর মতো। বেনোজলে ভেসে যেতে দিন। কিস্যু যায় আসে না। তৃণমূল থেকে চলে গেলে দলের ভালো হবে। এদের টার্গেট করে বিজেপিই দলে ঢুকিয়েছিল'।