গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। গতকাল রাতে গ্রেতার হওয়ার পর আজ তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে মেডিক্যাল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিধাননগর পুলিশ। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। তোলাবাজির অভিযোগ অবশ্য মানতে রাজি নন সব্যসাচী দত্ত। তাঁর দাবি, পুলিশ প্রতিহিংসা করছে। ২০১৮ সালের একটি পুরনো মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। ধৃত নেতা নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। প্রসঙ্গত, সব্যসাচী দত্ত ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত বিধায়ক ছিলেন। পরে দল বদলে তিনি বিজেপিতে যোগ দেন।
TMC Leader Sabyasachi Dutta Arrested In Extortion Charges