বুধ ও শনির নক্ষত্র গোচরগ্রহের রাজকুমার বুধ এবং শুক্র এক দিনেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আর তার প্রভাব ১২ রাশির উপরই পড়বে। আসলে ১১ জুন ২০২৬ সকাল ১১টা ৩০ মিনিটে পুনর্বসু নক্ষত্রে বুধের গোচর হবে। বুধ এই নক্ষত্রে ৮ অগাস্ট পর্যন্ত থাকবে। আর ও দিকে ১১ জুন দুপুর ২টো ১১ মিনিটে শুক্র পুষ্য নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। শুক্রের এই নক্ষত্রে ২৩ জুন পর্যন্ত থাকবে। তার ফলেই ৪ রাশির দারুণ সময় কাটবে। তাদের টাকার অভাব দূর হবে। লাভ লাইফ হবে সেট। তাই ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
এই নক্ষত্র গোচর বৃষ রাশির জাতকদের জন্য দারুণ সময় নিয়ে আসবে। এই গোচর বিশেষ ফলদায়ী হবে। যার ফলে টাকার অভাব দূর হয়ে যাবে। আয়ের নতুন রাস্তা খুলবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রেমের রাস্তায় সফলতা মিলতে পারে। তবে ভাল সময় কাটাতে চাইলে পরিবারের বয়স্কদের আশীর্বাদ নিতে হবে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা দারুণ কাটবে। এই নক্ষত্র গোচরে ভাল দিন আসবে। পরিবারের সদস্যদের সঙ্গ পাবেন। বিগড়ে যাওয়া সম্পর্ক শুধরে যাবে। প্রেম জীবনে ভালোবাসার জোয়ার আসবে। টাকা উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। নতুন সম্পত্তি কেনার যোগও তৈরি হতে পারে। কার্যক্ষেত্রে বিবাদ মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
কন্যা রাশি
এই দুই গ্রহের নক্ষত্রে গোচরে কন্যা রাশির জীবনও প্রভাবিত হবে। ইতিবাচক বদল আসবে। এই সময় জাতক এবং জাতিকাদের ক্রিয়েটিভিটি বাড়বে। পাশাপাশি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। পরিবারের বড়দের আশীবার্দে শুভ সময় আসতে পারে। সকলের সঙ্গ পাবেন। তাই অহেতুক ভয় পাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। সব জটিলতা কেটে যাবে। জীবনের পথে জটিলতার সমাধান করে দিতে পারবেন।
তুলা রাশি
এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ প্রভাব নিয়ে আসবে। আপনাদের টাকার সমস্যা এবার শেষ। পাশাপাশি ভালোবাসার সম্পর্ক এগিয়ে চলবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে চলা বিবাদ থেকে এবার মুক্তি পাবেন। এছাড়া পরিবার শান্ত থাকবে। মানসিক শান্তিও পাবেন। এই সময় বড় ব্যবসা করতে পারবেন। এছাড়া সম্পত্তি পাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।