Nautapa 2026: শুরু হচ্ছে বছরের উষ্ণতম ৯ দিন, ভাগ্য বদলে যাবে ৪ রাশির

জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ তীব্র হতে শুরু করেছে। কিন্তু এবার আবহাওয়া এবং জ্যোতিষশাস্ত্র উভয় দৃষ্টিকোণ থেকেই বছরের সবচেয়ে কঠিন সময় আগামীকাল থেকে শুরু হতে চলেছে। এই সময় সূর্যদেব পৃথিবীতে সবচেয়ে বেশি অগ্নিবর্ষণ করবেন। 

Advertisement
শুরু হচ্ছে বছরের উষ্ণতম ৯ দিন, ভাগ্য বদলে যাবে ৪ রাশিরবছরের উষ্ণতম ৯ দিন, ভাগ্য বদলে যাবে ৪ রাশির
হাইলাইটস
  • উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ তীব্র হতে শুরু করেছে।
  • এই সময় সূর্যদেব পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে তাপ বর্ষণ করবেন।
  • সূর্যের এই অবস্থান পরিবর্তন কিছু নির্দিষ্ট রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে।

জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর ও মধ্য ভারতে তাপপ্রবাহ তীব্র হতে শুরু করেছে। কিন্তু এবার আবহাওয়া এবং জ্যোতিষশাস্ত্র উভয় দৃষ্টিকোণ থেকেই বছরের সবচেয়ে কঠিন সময় আগামীকাল থেকে শুরু হতে চলেছে। এই সময় সূর্যদেব পৃথিবীতে সবচেয়ে বেশি অগ্নিবর্ষণ করবেন। 

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, আগামীকাল অর্থাৎ ২৫ মে ২০২৬ থেকে, সূর্যদেব বৃষ রাশিতে অবস্থান করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছেন। এরফলে নৌতপার সূচনা হচ্ছে। এই বছরও নৌতপার সময় তীব্র তাপ এবং তাপপ্রবাহের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। 

বিশেষ বিষয় হল, নৌতপার তাপে একদিকে যখন গরমে অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, তখন  সূর্যের এই অবস্থান পরিবর্তন কিছু নির্দিষ্ট রাশির জন্য সাফল্য ও অগ্রগতির নতুন দরজাও খুলে দেবে। জেনে নেওয়া যাক, এই তীব্র তাপের মাঝে কোন চারটি রাশি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠতে চলেছে?

তুলা রাশি: সূর্যের এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। এই সময়ে থেমে থাকা কাজ গতি পাবে। চাকরিতে বসদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। যা আপনার সুনাম বৃদ্ধি করবে। পাশাপাশি এই সময়ে আর্থিক লাভেরও ইঙ্গিত মিলবে।

সিংহ রাশি: সূর্য এই রাশির অধিপতি তাই রোহিণী নক্ষত্রে এর গোচর জাতক-জাতিকার আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণকে আরও শক্তিশালী করবে। একটি বড় ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। যদি কোনও নতুন উদ্যোগ শুরু করার কথা ভেবে থাকেন, তবে এটি অনুকূল সময়। 

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য নৌতপার এই সময় তাঁদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। যারা চাকরিতে আছেন, তারা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যাপক আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিনিয়োগ থেকে ভালো মুনাফা আসতে পারে। পারিবারিক জীবন সুখের হবে। যে কোনও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উন্নতি ঘটবে। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement