
রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি বিরাট কোহলির। ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেললেন তিনি।

রায়পুরে কোহলি ৯৩ বলে ১০২ রান করেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছক্কা।

শেষে লুঙ্গি এনগিডির বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ আউট হন কোহলি।

উল্লেখযোগ্য বিষয় হলো, কোহলির সেঞ্চুরি পরপর এসেছে। রাঁচিতেও সেঞ্চুরি করেছিলেন কোহলি।

কোহলির এই সেঞ্চুরি নিয়ে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন।

কোহলির প্রতি ভালোবাসা প্রকাশ করেন, অনুষ্কা তাঁর ইন্সটা স্টোরিতে -একটি হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন।

প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ১২০ বলে ১৩৫ রান। মেরেছিলেন ১১টা চার ও ৭টা ছক্কা। রাঁচিতে তাঁর ইনিংসে ভর করে ৩৫০ রানের লক্ষ্য দেয় ভারত।

সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ১৭ রানে ম্যাচ জেতে ভারত। আজ ফের সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাট থেকে। টার্গেটও বাড়িয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিততে ৩৫৯ রান করতে হবে টেম্বা বাভুমাদের।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে দারুণ উত্তেজিত ভারতের ফ্যানরা।