কেউ 'Hi' পাঠাল, রিপ্লাই করলেন, ব্যস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা, কীভাবে? জানুন ও সতর্ক হন

হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এসএমএস-এ প্রতিদিন প্রচুর মেসেজ আসে। এমনকী অনেকেই 'হাই' লিখেও মেসেজ পাঠান। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সব হাই-এর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এর জন্য ভয়াবহ বিপদ হতে পারে।

Advertisement
কেউ 'Hi' পাঠাল, রিপ্লাই করলেন, ব্যস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা, কীভাবে? জানুন ও সতর্ক হনহাই মেসেজ
হাইলাইটস
  • হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এসএমএস-এ প্রতিদিন প্রচুর মেসেজ আসে
  • এমনকী অনেকেই 'হাই' লিখেও মেসেজ পাঠান
  • হাই-এর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এর জন্য ভয়াবহ বিপদ হতে পারে

হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এসএমএস-এ প্রতিদিন প্রচুর মেসেজ আসে। এমনকী অনেকেই 'হাই' লিখেও মেসেজ পাঠান। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সব হাই-এর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এর জন্য ভয়াবহ বিপদ হতে পারে। 

এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই পোস্ট করেছে সাইবার দোস্ত ১৪সি। এটি একটি সরকারি এজেন্সি। তাদের মতে, হাই-এর রিপ্লাই দেওয়ার একটু সময় নিয়ে ভাবুন। তারপরই উত্তর দিন।

আসলে এখন ইন্টারনেট জুড়ে রয়েছে স্ক্যামারদের ছড়াছড়ি। তারা প্রাথমিকভাবে হাই-এর মতো নিরীহ মেসেজ পাঠায়। তারপর হাতিয়ে নেয় ব্যাঙ্কের তথ্য। এরপর ফাঁকা করে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, জালিয়াতরা আপনার ব্যক্তিগত ছবি এবং ভিডিও হাতিয়ে নিতে পারে। সেই নিয়ে করতে পারে ব্ল্যাকমেল। তাই সাবধান হন। 

সাইবার দোস্ত জানিয়েছে, সাধারণ কিছু মেসেজ, ফেক ব্যাঙ্কিং অ্যালার্ট এবং রিওয়ার্ড অ্যালার্ট বা সাধারণ কথার মাধ্যমে সাইবার জালিয়াতরা বিপদে ফেলতে পারে। 

এই পোস্ট করেছে সাইবার দোস্ত ১৪সি


সাইবার দোস্তের দাবি, অনেক সময় অপরিচিত নম্বর থেকে মেসেজ এবং সন্দেহজনক লিঙ্ক থাকে। আর বিপজ্জনক লিঙ্ক থেকে আপনি ফেক পোর্টালে যেতে পারেন। সেখান থেকে উড়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

সাইবার স্ক্যামাররা এভাবে করবে টার্গেট

  • অপরিচিত নম্বর থেকে আসা মেসেজকে প্রথমেই বিশ্বাস করবেন না
  • কোনও সন্দেজনক লিঙ্ক খুলবেন না, এমনকী ভুলেও তাতে ক্লিক করবেন না
  • ফ্রি গিফটের মেসেজ খোলা যাবে না 
  • সন্দেহজনক ব্যাঙ্ক অ্যালার্ট এবং ক্লেম অ্যালার্টে ক্লিক করবেন না
  • ব্যাঙ্কিং ডিটেলস শেয়ার করবেন না 
  • ওয়ান টাইম পাসওয়ার্ড বা পার্সোনাল ইনফরমেশন দেবেন না

আর অবশ্যই কোনও জালিয়াতি হলে সাইবার থানায় দ্রুত অভিযোগ জানান। যত তাড়াতাড়ি আপনি রিপোর্ট করবেন, তত তাড়াতাড়ি পাবেন ফল। 

 
 

 

POST A COMMENT
Advertisement