বিড়ালের কান্না কি বাড়িতে অলক্ষণ ডেকে আনে? সত্যিটা জানুন

27 APRIL 2026

BY- Aajtak Bangla

অনেকেই মানেন বিড়ালের কান্না অশুভ। বিড়াল কাঁদলে বাড়িতে অলক্ষণ ডেকে আনে।

বিড়ালের কান্না অশুভ?

কারও কারও বাড়ির জানলার সামনে রাতভর বিড়াল কেঁদে চলে। সাধারণ মানুষ বুঝে যান এটি কোনও অশুভের ইঙ্গিত।

তাদের মতে এভাবে বিড়াল ডেকে চলা মানে বাড়িতে মৃত্যু আসন্ন। ঘটনাচক্রে এমন ঘটনা ঘটতে দেখাও গেছে। তবে কি সত্যিই তাই?

তবে বিড়ালের কান্না কীসের ইঙ্গিত দেয় জেনে রাখুন। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও।

মনে করা হয়, বিড়ালের কান্না অত্যন্ত অশুভ৷ ভবিষ্যৎয়ের খারাপ ঘটনার ইঙ্গিত দেয় বলেও অনেকে মনে করেন৷

খারাপের ইঙ্গিত

বাড়ির আশেপাশে বিড়ালের মধ্যে ঝগড়া করলে পরিবার অর্থকষ্টে পড়তে পারে৷ পারিবারিক কলহ হতে পারে, আসলে সত্যিটা কী?

অর্থকষ্ট

বিড়ালের কান্নার পিছনে রয়েছে অন্য কোনও অর্থ৷ হুলো বা পুরুষ বিড়ালের যখন প্রবল মিলনের ইচ্ছে থাকে কথন তারা কাঁদে৷

মিলনের ইচ্ছে

প্রচণ্ড খিদে বা তেষ্টা পেলেও কাঁদতে পারে বিড়াল। কোনও অসুস্থতা থাকলে, পেটের সমস্যা বা জ্বর হলেও বিড়াল কাঁদতে পারে৷

অসুস্থতা

সঙ্গীকে পাওয়ার প্রতিযোগিতাতেও বিড়াল কাঁদে৷ নানারকম আওয়াজে ডাকে। বিড়াল কাঁদলে তাদের জল দিন, খেতে দিন, আদর করুন। কান্না থেকে রেহাই পেতে পারেন।

খেতে দিন