BY- Aajtak Bangla
19 JANUARY 2026
সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর।
বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল।
বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।
মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন।
তাই প্রতি বছর মাঘ শুক্লা মাসের পঞ্চমীতে, বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়।
পুরাণ মতে, এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়।
২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলায় ৯ মাঘ) সরস্বতী পুজো পড়েছে।
২২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।