27 OCTOBER 2026

BY- Aajtak Bangla

কোথায় সোনা পরলে কী লাভ? জেনে নিন

ভারতীয়দের মধ্যে সোনার প্রতি তীব্র ভালোবাসা রয়েছে। তাই অনেকেই নিয়মিত সোনার জিনিস কেনেন। 

যদিও সোনা পরার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনেই পরা উচিত। এবার কোথায় সোনা পরলে কী লাভ, সেটা জেনে নিন। 

বিবাহিত নারী ও পুরুষ গলায় পরুন সোনা। তাতেই  সম্পর্ক ভাল থাকবে।

কানে সোনা পরলে মস্তিষ্কের স্নায়ু ও রক্ত সঞ্চালন ভাল থাকে বলে বিশ্বাস করা হয়। 

কব্জি বা হাতে সোনা পরলে প্রতিভা বাড়ে। এমনকী কাজ করতে সুবিধা হয়।

অনামিকা আঙুলে সোনার আংটি পরলে সম্পর্ক ভাল থাকে।

মনোযোগ বাড়াতে তর্জনীতে এবং খ্যাতি, যশ বাড়াতে মধ্যমায় সোনা পরতে পারেন। 

তবে পায়ে বা কোমরে সোনা না পরাই ভাল। সেটা সমস্যা ডেকে আনতে পারে।