23 JAN 2026

BY- Aajtak Bangla

বিষ্ণু না ব্রহ্মা, দেবী সরস্বতীর স্বামী কে?

বিদ্যা-বুদ্ধি এবং জ্ঞানের দেবী সরস্বতী। মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা। 

কেউ বলেন তিনি সৃষ্টি কর্তা ব্রহ্মার মানস কন্যা। কেউ বলেন তিনি স্বয়ং নারায়ণের অংশ।

সরস্বতী নাকি ব্রহ্মদেবের পত্নীও। বিষ্ণু না ব্রহ্মা, সরস্বতীর স্বামী আসলে কে? 

সরস্বতীর স্বামী কে তা নিয়ে নানা মুনির নানা মত। পুরান মতে সৃষ্টি কর্তা ব্রহ্মারই মানসকন্যা সরস্বতী। 

আবার কথিত আছে, সরস্বতীকে স্ত্রী হিসাবে পেতে মদন দেবের সাহায্য নেন ব্রহ্মদেব। 

অপর একটি মতে, ব্রহ্মদেব যখন সংসার সৃষ্টি করছিলেন, তখন নিজের সুবিধার জন্য এক সুন্দরী নারীর জন্ম দেন তিনি। কিন্তু সেই নারীর প্রেমে পড়ে যান তিনি।

মতান্তরে অন্য একটি তত্ত্বের কথাও জানা যায়। দেবী সরস্বতীর স্বামী হলেন শ্রীবিষ্ণু। তিনি বিষ্ণুভক্তি স্বরুপিনী।

দেবী সরস্বতী লক্ষীদেবীর আরেক রূপ। লক্ষ্মী হলেন শ্রীবিষ্ণু জায়া।

শ্রীচৈতন্যভাগবতের আদি খণ্ড অনুসারে, বিষ্ণুভক্তি-স্বরুপিনী। অর্থাৎ এই ভাবে ভাবলে দেবী সরস্বতীর স্বামী হলেন শ্রীবিষ্ণু।