BY- Aajtak Bangla

চৈত্র মাসে হিন্দুদের বিয়ে হয় না কেন? শাস্ত্র কী বলছে? 

31 MARCH, 2026

মাঘ শেষ হয়ে শুরু হবে চৈত্র। এই মাসে হিন্দুদের কোনও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না। 

চৈত্র মাস

শুধু বিয়ে নয়, বিয়ে সংক্রান্ত কোনও শুভ কাজই চৈত্র মাসে এড়িয়ে চলেন বেশিরভাগ মানুষ।  

শুভ কাজ নয় 

যুগ যুগ ধরে মূলত বাঙালি হিন্দুদের চৈত্র মাসে বিয়ে না হওয়ার রীতি রয়েছে। বিয়ের পাকা কথা, আশীর্বাদ, এমনকী কেনাকাটা করতেও ভয় পান অনেকে। 

চৈত্রে বিয়ে হয় না

ঝুঁকি নিয়ে যদি কোনো অশুভ ঘটনা বা বিপদ ঘটে যায়। এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। 

কারণ কী? 

হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাসে বিয়ে হলে কন্যা মদনোন্মক্তা হয়। এই কথার উল্লেখ রয়েছে বেণীমাধব শীলের পঞ্জিকাতেও। মদনোন্মত হওয়া অর্থাৎ নেশাগ্রস্ত হওয়া।

 পঞ্জিকা মতে 

 এছাড়াও এর অন্য একটি অর্থও আছে। মদনোন্মক্তা মানে কামভাবে জর্জরিত হওয়াকে বোঝায়। যেটা যে কোনও ব্যক্তির শরীরের পক্ষে মঙ্গলজনক নয়। 

মঙ্গলজনক নয়

অনেকে আবার মনে করেন, এই সময়ই গরম পড়ে বসন্তের মনোরম পরিবেশের পর। আর প্রখর তপ্ত আবহাওয়ায় মানুষের শরীরে কাম ভাব বেশি জাগে। 

গরম পড়ে

চৈত্র মাসে মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। যেহেতু বাংলা বছরের শেষ মাস, তাই বিভিন্ন নিয়ম- আচার পালনও করতে হয় সংক্রান্তির আগে।

নিয়ম- আচার পালন

আরও একটি ব্যখ্যা শোনা যায়। চৈত্র মাসে রবিশস্য ওঠে। যার ফলে এই সময়কালে ওই শস্য কাটা এবং ঝাড়াই, বাছাই করে সারা বছরের জন্যে সঞ্চয় করে রাখেন চাষীরা। 

রবিশস্য ওঠে

ফলত ব্যস্ত থাকেন অনেকে। একটা সময় বেশিরভাগ মানুষের জীবিকাই ছিল কৃষিকাজ‌। ফলে চৈত্র মাসে বিয়ের ব্যবস্থা করার মতো সময় পেতেন না তারা ৷  

জীবিকা ছিল কৃষিকাজ‌

 এই বছর  ১৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চৈত্র মাস। এরপর বৈশাখ মাস থেকে ফের শুরু হবে বিয়ের লগন। 

 চৈত্র মাস কবে