04 APRIL 2026
BY- Aajtak Bangla
এই গরমের সেরা ফল শসা। এটি নিয়মিত খেলে একাধিক উপকার মিলবে। বহু রোগ শরীরের কাছে ঘেঁষবে না।
এই গরমের সেরা ফল শসা। এটি নিয়মিত খেলে একাধিক উপকার মিলবে। বহু রোগ শরীরের কাছে ঘেঁষবে না।
শসায় রয়েছে ফাইবার। তাই এটি খেলে কমে যাবে সুগার লেভেল।
এই ফলে জল রয়েছে ভরপুর। তাই এটি খেলে শরীরে ডিহাইড্রেশের আশঙ্কা কমবে। গরমে সুস্থ থাকবেন।
শসায় রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই এটি নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য থেকে সেরে উঠতে পারবেন। সকাল সকাল হবে পেট পরিষ্কার।
গরমে অনেকেরই পেটের সমস্যা হয়। গ্যাস, অ্যাসিডিটি বাড়ে। যদিও ভাল খবর হল, নিয়মিত শসা খেলে এই সমস্যা থেকেও সেরে উঠবেন।
শসা খেলে কোলেস্টেরলও কমাতে পারবেন। যার ফলে হার্ট থাকবে ভাল।
তাই প্রতিদিন অন্তত একটা শসা খান। তাতেই শরীরের হাল ফেরাতে পারবেন।