BY- Aajtak Bangla
কিডনি শরীরের অত্যন্ত জরুরি একটি অঙ্গ। তাই এটির দিকে নজর দেওয়া দরকার।
আসলে কিডনি শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। প্রস্রাব তৈরি করে। ব্লাডপ্রেশার করে নিয়ন্ত্রণ। তাই কিডনিকে ভাল রাখতে হবে।
এক্ষেত্রে কিডনিকে সুস্থ রাখতে চাইলে মেনে চলুন ৫ টিপস। আসুন সেগুলি জেনে নেওয়া যাক।
কিডনিকে সুস্থ রাখতে চাইলে জল খান পরিমিত। দিনে ৩ লিটার জল হল মাস্ট।
নিয়মিত শাক, সবজি ও ফল খান। এগুলিতে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে সুস্থ রাখবে।
রোজ রোজ ব্যায়াম হল মাস্ট। তাতে কিডনির পাশাপাশি গোটা শরীর ভাল থাকবে।
মদ্যপান কিডনির বড় ক্ষতি করে। তাই এই পানীয় এড়িয়ে যান।
কিডনি ভাল রাখতে চাইলে নুন এড়িয়ে যেতে হবে। নইলে বিপদ হতে পারে।