2 MAY 2026

BY- Aajtak Bangla

হু হু করে কমবে ব্লাড প্রেশার, রইল ৫ সহজ টিপস

প্রেশার কমাতেই হবে। রক্তচাপ বেশি থাকলে একাধিক অসুখ নিতে পারে পিছু।

রক্তচাপ বেশি থাকার কারণে হার্ট অ্যাটাক হতে পারে। হতে পারে স্ট্রোক। এছাড়া কিডনিরও বারোটা বেজে যেতে পারে।

তাই সাবধান হন। জেনে নিন প্রেশার বশে রাখার ৫ সেরা টোটকা। 

সবার প্রথমে ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দিন। এমনকী প্রসেসড ফুডও চলবে না। তাতেই সুস্থ থাকতে পারবেন।

দিনে ৪ গ্রামের বেশি নুন চলবে না। সেটা শরীরের জন্য ক্ষতিকর। 

ডায়েটে রাখুন প্রচুর পরিমাণে সবজি। এতে মজুত খনিজ প্রেশার কমাবে। 

রোজ অন্তত একটা করে ফল খেতে হবে। তাহলেই সুস্থ থাকবেন। 

দিনে ৩০ মিনিট হাঁটা হল মাস্ট। এই কাজটা করলেই উপকার মিলবে হাতেনাতে।