5 MAY 2026

BY- Aajtak Bangla

হাড় হবে লোহার থেকেও শক্ত, পাতে রাখুন ৫ খাবার

এখন বয়স একটু বাড়লেই অনেকের হাড়ের জোর কমতে থাকে। আর সেটাই বিপদের কারণ।

তাই যেভাবেই হোক হাড়ের জোর বাড়তে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে কিছু খাবার।

আর সেই সব খাবার সম্পর্কে জানান হল নিবন্ধটিতে। তাই এই খাবারগুলিকে ডায়েটে রাখুন। 

নিয়মিত দুগ্ধজাত খাবার খেতে হবে। দই, দুধ ও পনির রাখুন ডায়েটে। 

শাক খেতে হবে। কারণ, শাকে রয়েছে ভিটামিন কে এবং ক্যালসিয়াম। তাই এটা খাওয়া শুরু করে দিন। 

চর্বিযুক্ত মাছ অবশ্যই খান। স্যামন, ম্যাকেরেলে ও সার্ডিন খান। এই সব মাছে মজুত ভিটামিন ডি ও ওমেগা থ্রি হাড়ের জোর বাড়াবে।

চিয়া সিড এবং বাদাম খান। এগুলিও হাড়ের জন্য বেজায় উপকারী। 

সয়াবিন খাওয়া শুরু করে দিন। এতে রয়েছে ক্যালসিয়াম। এটিও হাড়ের জন্য ভাল।