BY- Aajtak Bangla
আমাদের সবার বাড়িতেই রয়েছে আদা। এই ভেষজ অত্যন্ত উপকারী। এটা নিয়মিত খেলে দারুণ লাভ পাবেন।
তাই বিশেষজ্ঞরা নিয়মিত আদা খাওয়ার কথা বলেন। এতে ৫ লাভ মিলবে।
আদা হজমশক্তি বাড়ায়। এটি পেট ফাঁপার সমস্যা কমাতে পারে।
এই ভেষজতে রয়েছে জিঞ্জেরল। এটি বমি বমি ভাব কমায়।
আদার অ্যান্টিইনফ্লামেটরি গুণ রয়েছে। তাই নিয়মিত আদা খেলে আর্থ্রাইটিস ও জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাবেন।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে আদা। এটি খেলেই সুগার লেভেল কমাতে পারবেন।
আদা ব্যাকটেরিয়া মারতে পারে। সেই সঙ্গে বাড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই আদা খাওয়া শুরু করে দিন।
তবে আদা খেয়ে উপকার পেতে চাইলে রোজ সকালে জল দিয়ে এক টুকরো খেয়ে নিন। তাতেই উপকার পাবেন বেশি।