BY- Aajtak Bangla
পুজো এসে গিয়েছে। এই সময় অনেকেই পরিবারের জন্য ইলিশ কিনবেন। তার আগে অবশ্যই চিনে নিন তাজা ইলিশ ও টেস্টি ইলিশ চেনার কিছু উপায়।
বিশেষজ্ঞরা বলেন, ভাল ও তাজা ইলিশ মাছ চেনার কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। তাই ঝটপট সেগুলি জেনে নিন।
১ নম্বর টিপস ভাল ইলিশের আকার হবে পটলের মতো। পেটের দিকটা মোটা। মাথা ও লেজার দিকটা সরু হবে। এই ধরনের মাছ সুস্বাদু হয়।
২ নম্বর টিপস সুস্বাদু ইলিশের মাথার দিকটা বেশ সরু ও সুচালো হয়।
৩ নম্বর টিপস মাছের কানকো দেখতে হবে। সেক্ষেত্রে কানকোর রং টকটকে লাল বা লালচে হলে বুঝতে হবে মাছটি তাজা। কানকো বাদামী বা ফ্যাকাসে হলে বাসি বলে ধরে নিতে হবে।
৪ নম্বর টিপস তাজা ইলিশের চোখ হবে স্বচ্ছ ও উজ্জ্বল। চোখ ঘোলাটে হলে সেই মাছ কিনবেন না।
৫ নম্বর টিপস মাছের পিঠ বা কাঁধে হালকা চাপ দিয়ে দেখুন। শরীর শক্ত এবং টানটান মনে হলে তা তাজা। নরম বা ঢিলেঢালা হলে মাছটি বাসি।
বোনাস টিপস তাজা ইলিশের একটা নিজস্ব সুন্দর সুবাস থাকে। এটা বাসি ইলিশে পাবেন না। তাই এভাবেই ইলিশ কিনুন। টেস্ট হবে দারুণ।