24 OCTOBER 2026

BY- Aajtak Bangla

পুজোর পরও মিলবে ভাল ইলিশ, চিনবেন কীভাবে?

পুজো শেষ। তবে এখনও বাজারে রয়েছে ভাল ইলিশ। যদিও অনেকেই সেই ভাল মাছটা চিনতেই পারেন না। যার ফলে ঠকতে হয়। 

তবে এই ভুলটা আর করা যাবে না। বরং ভাল ইলিশ চেনার ৫টি সহজ টিপস জেনে নিন। সেটা দেখেই কিনুন।

ভাল ইলিশের শরীর হবে একবারে পটলের মতো। এই মাছের পেটের দিকটা চওড়া ও মোটা হবে। মাথা এবং লেজ হবে সরু। 

মাছটি শক্ত রয়েছে কি না দেখুন। হাতে তুলে যদি সোজা থাকে, তাহলে ভাল মাছ। ঝুলে পড়লে ধরতে হবে পুরনো ইলিশ।

ভাল ইলিশের ত্বক দেখলেই চেনা যায়। এক্ষেত্রে গায়ে উজ্জ্বল রূপোলি আভা থাকে। তাই এই দিকটা নজর রাখুন। 

ফ্রেশ ইশিলের চোখ হবে একদম পরিষ্কার ও স্বচ্ছ। ঘোলাটে হলে কিনবেন না। 

ভাল ইলিশের লেজটা অনেকটা ইংরেজি 'V' অক্ষরের মতো হয়। তাই এই দিকটা অবশ্যই নজরে রাখুন। 

তাই এভাবেই চিনে নিন ভাল ইলিশ। তারপর খাওয়া শুরু করে দিন। তাহলেই কাজ হবে।