6 April, 2026
BY- Aajtak Bangla
অনেকেই নিয়মিত বিস্কুট খান। এটি খেয়েই খিদে সামাল দেন।
যদিও বিশেষজ্ঞদের মতে, বিস্কুট খাওয়া কিন্তু কোনও কাজের কথা নয়। এটি নিয়মিত খেলে আদতে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
তাই আর সময় নষ্ট নয়, বরং নিয়মিত বিস্কুট খাওয়ার একাধিক ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নিন।
বিস্কুটে থাকে চিনির ভাণ্ডার। এর ফলে বিস্কুট খেলে সুগার বাড়তে পারে।
বিস্কুট মানেই আবার ময়দার ভাণ্ডার। তাই এটি খেলে আদতে পেটের হাল বিগড়ে যেতে পারে। কোষ্ঠকাঠিন্য নিতে পারে পিছু।
এই খাবার গ্যাস, অ্যাসিডিটির কারণ হতে পারে। তাই এই দিকটাও মাথায় রাখবেন।
অনেক বিস্কুটে প্রচুর নুন থাকে। সেটা কিন্তু প্রেশার বাড়ানোর কারণ।
এছাড়া বিস্কুটে উপস্থিত তেল হার্টেরও করে ক্ষতি। তাই এর থেকে দূরত্ব বাড়িয়ে নিন।
বিস্কুট অনেক ক্ষেত্রেই শরীরে প্রদাহ তৈরি করে। যার ফলে বহু ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।