BY- Aajtak Bangla
হার্ট ভাল রাখা খুবই জরুরি। নইলে কম বয়সেই বড়সড় বিপদে পড়তে পারেন।
এখন প্রশ্ন হল, ঠিক কী কী নিয়ম মেনে চললে হার্ট ভাল থাকবে? জেনে নিন ৭ নিয়ম।
সবার প্রথমে ধূমপান ছাড়তে হবে। এটি এড়িয়ে চললেই বড়সড় জটিলতা এড়িয়ে যেতে পারবেন।
মদ্যপান করাও চলবে না। মদ কোলেস্টেরল বাড়ায়। যার ফলে হার্টের অসুখ হতে পারে।
ফাস্টফুডের থেকে দূরত্ব বজায় রাখুন। এতে মজুত ফ্যাট ও নুন শরীরের হাল বিগড়ে দিতে পারে।
নিয়মিত শাক-সবজি ও ফল খান। তাতেই শরীর থাকবে সুস্থ। হার্ট থাকবে ভাল।
রোজ অন্তত ৩০ মিনিট এক্সারসাইজ করতে হবে। তাহলে বিপদ এড়িয়ে যেতে পারবেন।
পর্যাপ্ত সময় ঘুমাতে হবে। দিনে ৩০ মিনিট ঘুম হল মাস্ট। তাহলেই হার্ট সুস্থ থাকবে।
এছাড়া স্ট্রেস কমাতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু হার্টের জন্য ক্ষতিকর। তাই স্ট্রেস কমাতে মাইন্ডফুলনেস করুন।