29 Apriil, 2026

BY- Aajtak Bangla

ঘরের মাঝে একটুকরো প্রকৃতি, বাড়িতে টেরারিয়াম বানাবেন কীভাবে?

ঘরের মাঝেই বানান ছোট্ট সবুজ দুনিয়া, টেরারিয়াম। কম জায়গায় প্রকৃতির ছোঁয়া এনে দেয় এই মিনি গার্ডেন।

প্রথমে বেছে নিন কাঁচের জার  বা স্বচ্ছ পাত্র। বোল, বোতল বা  গ্লাস—সবই হতে পারে  টেরারিয়ামের ঘর।

তলায় দিন ছোট পাথর বা নুড়ি। এতে ড্রেনেজ ভালো হবে, গাছের শিকড় পচবে না।

তার ওপর দিন পাতলা অ্যাক্টিভেটেড চারকোলের স্তর। এটি দুর্গন্ধ ও ছত্রাকের সমস্যা কমাতে সাহায্য করে।

এবার দিন পটিং মিক্স বা ঝুরঝুরে মাটি। মস, ফার্ন বা ছোট সাকুলেন্ট লাগাতে এই মাটি আদর্শ।

ছোট গাছ বসিয়ে সাজান পাথর, কাঠ বা মিনি শোপিস দিয়ে। চাইলেই বানিয়ে নিতে পারেন নিজের মতো থিম টেরারিয়াম।

খুব অল্প জল দিন, বেশি জল দেবেন না। বন্ধ টেরারিয়ামে আর্দ্রতা নিজেই অনেকটা বজায় থাকে।

পরোক্ষ আলোয় রাখুন টেরারিয়াম। সরাসরি রোদে রাখলে গাছ পুড়ে যেতে পারে।