BY- Aajtak Bangla

এই ফোড়ন দিয়ে রাঁধুন কাতলা মাছ, গন্ধেই জিভে জল আসবে সবার

26 AUGUST, 2026

মাছ বাঙালিদের অন্যতম প্রিয় খাবার। কথাতেই আছে, বাঙালি 'মাছে-ভাতে'।

প্রিয় খাবার

বাজারে নানা ধরনের মাছ পাওয়া যায়। এর মধ্যে কাতলা মাছ অন্যতম।

কাতলা মাছ

কাতলা মাছ দিয়ে নানা পদ রান্না করা হয়। তার মধ্যে কাতলার ঝোল দারুণ হয় খেতে।

কাতলার ঝোল

রান্নায় এই ফোড়ন দিলেই টেস্টি হবে কাতলার ঝোল। রেসিপি রইল...

রেসিপি

কাতলা মাছ, আলু, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল, গোটা জিরে, নুন, হলুদ গুঁড়ো। . .

উপকরণ

প্রথমে মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। এরপরে আলু ভেজে নিন।  . .

ভেজে নিন

কড়াইয়ে এবার তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলা কষাতে হবে।   . .

কষাতে হবে

 মশলা কষান হলে এতে ভেজে রাখা মাছ দিয়ে দিন। তারপরে আলু দিন।

আলু দিন

কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলার ঝোল।

কাতলার ঝোল