BY- Aajtak Bangla

ডিমের ঝোলে দিন এই ‘সিক্রেট’ মশলা, স্বাদ হবে দ্বিগুণ

30 AUGUST, 2026

প্রথমে ডিম ও আলু ভালো করে ভেজে নিন

সর্ষের তেলে রান্না করলে ঝোলের স্বাদ আরও বাড়বে

তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে ফোড়ন দিন

– ফোড়নে দিন এক চিমটে হিং—এটাই হতে পারে স্বাদের গোপন টিপস – 

আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন

– হলুদ, জিরে, ধনে ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষান – 

মশলা থেকে তেল ছাড়লে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন

ভাজা আলু ও ডিম দিয়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন

 ঝোল ফুটে গেলে শেষে গরম মশলা গুঁড়ো দিন

সবশেষে সামান্য ঘি দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন—তাতেই বাড়বে সুগন্ধ ও স্বাদ।