BY- Aajtak Bangla
1 SEPTEMBER, 2026
খিচুড়িতে শেষে সামান্য ভাজা জিরে গুঁড়ো দিলে দারুণ সুগন্ধ ও স্বাদ আসে।
এক চিমটি গরম মশলা খিচুড়ির স্বাদকে আরও গভীর করে তোলে।
রান্নার শুরুতে অল্প হিং দিলে খিচুড়িতে আলাদা ঘ্রাণ আসে এবং স্বাদও বাড়ে।
সামান্য গোলমরিচ খিচুড়িতে হালকা ঝাঁঝ ও উষ্ণ স্বাদ যোগ করে।
ফোড়নে শুকনো লঙ্কা দিলে খিচুড়ির স্বাদ ও গন্ধ দুটোই বাড়ে।
রান্নার সময় ১–২টি তেজপাতা দিলে খিচুড়িতে সুন্দর মশলাদার সুবাস আসে।
ছোট এক টুকরো দারচিনি দিলে খিচুড়ির ফ্লেভারে মিষ্টি-মশলাদার একটা টান আসে।
খুব অল্প এলাচ ব্যবহার করলে বিশেষ করে ভোগের খিচুড়িতে চমৎকার সুগন্ধ পাওয়া যায়।
মশলার সঙ্গে সামান্য আদা বাটা দিলে খিচুড়ির স্বাদ আরও ঝাঁঝালো ও সুস্বাদু হয়।
গ্যাস বন্ধ করার আগে বা পরিবেশনের সময় সামান্য ঘি ও ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিন, স্বাদ ও গন্ধ দুটোই একেবারে বদলে যাবে।