17 JULY 2026

BY- Aajtak Bangla

জ্বর ছাড়লে এভাবে বানিয়ে খান আলুভাজা, মুখের স্বাদ ফিরবে

জ্বর সারার পর মুখে স্বাদ থাকে না। সবই বিস্বাদ লাগে। তখন এই আলু ভাজা খেয়ে দেখুন। স্বাদ বাড়বে ডাবল।

এই মরশুমে সর্দি-কাশিতে জেরবার হয়ে গেলে মুখের রুচি নষ্ট হয়ে যায়।

তাদের শুধু চটপটা ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তবে অসুস্থ শরীরে বাইরে খাওয়া উচিত নয়।

তাই চেষ্টা করুন বাড়িতেই ঝটপট আলুঝোরা বানিয়ে খেতে। এটি রুটি বা ভাত দিয়ে খেলে মুখের স্বাদ ফিরবে।

প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালোজিরে ফোড়ন দিন। 

কালো জিরে ভাজা হলে মোটা করে কেটে রাখা আলু দিয়ে দিন।

এবার এতে এক চামচ আদাকুচি, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। 

পরিমাণমতো গোটা কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। এতে সামান্য রসুন ও পেঁয়াজও শেষে দিতে পারেন।

গরম ভাতে এটি খেলে স্বাদে মন ভুলে যাবে।