10 OCTOBER 2026

BY- Aajtak Bangla

লেবু কাঁচা লঙ্কা দিয়ে আলুভাতে মাখুন এভাবে, আঙুল চাটবেন

আলুভাতে তো প্রায়ই খান। তবে আজ ঐতিহ্যবাহী পদের কথা বলব। এক্ষেত্রে লেবু কাঁচা লঙ্কা দিয়ে আলুভাতে মেখে নিতে পারেন। কীভাবে মাখবেন, কী কী লাগবে, জানুন।

কী কী লাগবে? ৩ থেকে ৪টি সিদ্ধ আলু লাগবে। কাঁচা লঙ্কা নিন ২ থেকে ৩টি।

এছাড়া গন্ধরাজ লেবু নিন ১টি। পেঁয়াজ নিন ছোট সাইজের। সর্ষের তেল নিন ১ থেকে ২ চামচ। স্বাদমতো নুন নিতে হবে।

সবার আগে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর ভাল করে চটকে নিন। 

চটকানো আলুর একপাশে কুচানো কাঁচা লঙ্কা ও স্বাদমতো নুন হাত দিয়ে ভাল করে ডলে নিতে হবে। 

এবার ওই লঙ্কা-নুনের উপর খাঁটি সর্ষের তেল দিন। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে আলুর সঙ্গে খুব ভাল করে মেখে নিতে হবে।

তারপর লেবুর রস আলুভাতের ওপর দিন। ভাল করে মাখবেন। তৈরি হয়ে গেল টেস্টি আলুভাতে।

গরম ভাতের সঙ্গে খেয়ে নিন এই আলুভাতে। আঙুল চাটবেন।