BY- Aajtak Bangla
পরোটা খেতে ভালোবাসেন? তাহলে আজ আপনাদের জন্য রইল একটা সেরা রেসিপি।
আজ বাড়িতেই আলুর পরোটা বানানোর রেসিপি জানাব। এই পদ্ধতিতে খুব সহজেই সেরা পরোটা বানিয়ে ফেলতে পারবেন।
এক্ষেত্রে পুর তৈরির জন্য সেদ্ধ আলু ৩ থেকে ৪টি, ১টা পেঁয়াজের কুচি, ২টি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও নুন স্বাদমতো লাগবে।
অপরদিকে ডো তৈরির জন্য আটা নিন। পাশাপাশি তেল, নুন ও জল লাগবে।
প্রথমে সেদ্ধ আলু ভালো করে চটকে নিতে হবে। এক্ষেত্রে কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ও সব মশলা দিয়ে আলুটা হালকা করে ভেজে নিতে পারেন।
সবশেষে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। তারপর ঠান্ডা করুন।
আটা বা ময়দার সঙ্গে নুন ও তেল মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন।
ময়দার লেচি কেটে নিন। তার মাঝখানে আলুর পুর ভরে দিন। তারপর মুখ মুখ বন্ধ করে দিতে হবে।
এরপর হালকা হাতে বেলুন। পুর বাইরে না বেরিয়ে যায়, সেটা নিশ্চিত করুন।
এবার গরম চাটুতে পরোটা দিয়ে দু-পিঠ সেঁকে নিন। তারপর তেল দিয়ে লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে।