BY- Aajtak Bangla

ঘি দিয়ে এভাবে বানান ঝোল ঝোল আলু পোস্ত, ভাত খাবেন এক থালা

7  September, 2026

আলু পোস্ত বাঙালির চিরকালীন প্রিয় ঘরোয়া পদ

এবার সর্ষের তেল নয়, ঘি দিয়ে বানান আলু পোস্ত

ঘিয়ের মিষ্টি গন্ধেই বদলে যাবে পরিচিত আলু পোস্তর স্বাদ

আলু কেটে রাখুন মাঝারি আকারের সমান টুকরো করে

পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে মিহি করে বেটে নিন

কড়াইয়ে ঘি দিয়ে আলুগুলো হালকা সোনালি করে ভেজে নিন

কাঁচালঙ্কা আর পোস্তবাটা দিয়ে তৈরি করুন সুগন্ধি মশলার বেস

মশলা ভালো করে কষিয়ে এবার পরিমাণমতো জল দিয়ে দিন

আলু নরম ও সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন

ঝোল ঝোল আলু পোস্ত নামিয়ে উপর থেকে দিন এক চামচ ঘি

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, এক থালা ভাত নিমেষেই শেষ!