BY- Aajtak Bangla
জিরে অত্যন্ত উপকারী একটি ভেষজ। এটি খেলেই দূরে থাকবে একাধিক অসুখ।
তাই নিয়মিত জিরে খান। এটি চিবিয়ে বা জল দিয়ে গিলে নিতে পারেন। তাতেই উপকার মিলবে।
হজমশক্তি বাড়াতে পারে জিরে। এটি এনজাইম বাড়ায়। যার ফলে পেটের হাল মেটানো সম্ভব।
ওজন কমানোর কাজে জিরে সেরা। এটি খেলে বাড়বে মেটাবোলিজম। যার ফলে জিরে খেলে ফ্যাট কমবে।
সুগার লেভেল কমাতে পারে জিরে। তাই ডায়াবেটিস রোগীরা অবশ্যই এটা সেবন করুন।
কোলেস্টেরল কমানোর কাজেও এর তুলনা নেই। এটি খেলে হার্টের অসুখ থেকে দূরত্ব বাড়াতে পারবেন।
এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ত্বকের হাল ফেরাতেও নিয়মিত খান জিরে।
ব্যথা ও বেদনা কমানোর কাজে জিরের তুলনা নেই। এটির অ্যান্টিইনফ্লামেটরি গুণই এই উপকার করে।