BY- Aajtak Bangla
আমলকী অত্যন্ত উপকারী একটি ফল। ভারতীয় আয়ুর্বেদে এই ফলের বিশেষ গুরুত্ব রয়েছে।
নিয়মিত আমলকী খেলে একাধিক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে অসুখ থাকে কন্ট্রোলে। তাই ঝটপট সেগুলি সম্পর্কে জেনে নিন।
আমলকীতে রয়েছে ভিটামিন সি। যার ফলে এটি ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে সর্দি ও কাশির ঝুঁকি কমায়।
এই ফলে রয়েছে ফাইবার। তাই এটা খেলে কোষ্ঠকাঠিন্য কমিয়ে ফেলা যায়।
সুগার কমানোর কাজেও একাই একশো আমলকী। তাই ডায়াবেটিসে নিয়মিত খান এই ফল।
এছাড়া ত্বকের যত্নে আমলকীর জুড়ি মেলা ভার। এটি চুলের জন্যও উপকারী।
লিভারের জন্যও ভীষণই ভাল আমলকী। এই ফল খেলে যকৃতের প্রদাহ কমানো সম্ভব।
এছাড়া চোখের হাল ফেরানোর কাজেও আমলকীর কোনও জুড়ি নেই। তাই নিয়মিত এই ফল খাওয়া শুরু করে দিন।