BY- Aajtak Bangla
আপেল অত্যন্ত উপকারী একটি ফল। তাই এই ফলটা যে কোনও মানুষের খাওয়া উচিত।
বিশেষত, হার্টের জন্য অত্যন্ত উপকারী আপেল। এই ফল খেলেই হৃৎপিণ্ডের একাধিক সমস্যা মিটিয়ে ফেলা যাবে।
আসলে এতে রয়েছে সলিউবল ফাইবার। এই ফাইবার এলডিএল কোলেস্টেরল কমাতে পারে।
আপেলে একাধিক পলিফনেলস রয়েছে। এই পলিফেনলস ব্লাড প্রেশার কমাতে পারবে। তার ফলেও ভাল থাকবে হার্ট।
এছাড়া আপেল সুগার কন্ট্রোলে সাহায্য করে। তাই সুগার রোগীরা নিয়মিত এই ফল খান।
পেটের জন্য ভীষণ উপকারী আপেল। এটি খেলে হজম ক্ষমতা বাড়ানো সম্ভব।
এতে রয়েছে কুয়েরসেটিন। ব্রেন কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এই উপাদান। যার ফলে ব্রেন দারুণ কাজ করে।
এছাড়া ওজন কমানোর কাজেও সেরার সেরা আপেল। তাই নিয়মিত আপেল খান।