BY- Aajtak Bangla
4 APRIL, 2026
ডালে পুষ্টিতে ভরপুর। কথায় বলে 'মাছে- ভাতে বাঙালি'। তবে বাঙালির ভাতের পাতে ডালও থাকে প্রায় রোজই। অনেকে আবার রুটির সঙ্গেও ডাল খেতে পছন্দ করেন।
অন্যান্য ডালের মধ্যে অড়হর ডাল যেমন সুস্বাদু, সেরকম এর রয়েছে দারুণ পুষ্টিগুণ। অবাঙালিদের কাছে এটি তুর ডাল নামে পরিচিত।
অড়হর ডাল পুষ্টিতে ভরপুর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। এই ডাল খেলে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে দূরে রাখা সম্ভব হয়।
যে কোনও ডাল রান্নায় ফোড়ন অত্যন্ত জরুরি। জানুন, অড়হর ডালে কোন কোন ফোড়ন দিতে হয়।
নিরামিষ ফোড়ন: ঘি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং হিং।
উত্তর ভারতীয় স্টাইল (ডাল ফ্রাই): ঘি, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা এবং টমেটো।
আঞ্চলিক স্বাদ: সর্ষে, কারিপাতা এবং টমেটো দিয়েও অড়হর ডাল খুব ভালো লাগে।
ডালের স্বাদ বাড়াতে শেষে সামান্য লেবুর রস বা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।