BY- Aajtak Bangla

অষ্টমীতে লুচি ফুলকো হবেই, সেরা টেকনিক দেখুন

18 October 2026

অষ্টমীর ভোগে ফুলকো লুচি না হলে কি আর জমে?

লুচি ফুলকো করতে প্রথমেই ময়দা ভালো করে মাখুন।

ময়দায় অল্প নুন ও সামান্য ঘি মিশিয়ে নিন।

অল্প অল্প জল দিয়ে শক্ত অথচ মসৃণ ডো তৈরি করুন।

ডো ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।

এবার সমান মাপের লেচি কেটে গোল করে বেলে নিন।

লুচি বেলার সময় খেয়াল রাখুন, কোথাও যেন বেশি পাতলা বা মোটা না হয়।

কড়াইয়ে তেল ভালো করে গরম করে লুচি ছাড়ুন এবং আলতো করে চেপে দিন।

সঠিক তাপমাত্রায় ভাজলেই লুচি ফুলে উঠবে, অষ্টমীর ভোগ হবে একেবারে জমজমাট!