18 APRIL 2026

BY- Aajtak Bangla

আটার মেথি পরোটা বানানোর রেসিপি, খেতে দারুণ 

পরোটা খেতে ভালোবাসেন? কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে খেতে পারেন না? তাহলে এই নিবন্ধটি আপনারই জন্য।

আজ আটার মেথি পরোটা বানানোর রেসিপি জেনে নিন। তারপর বাড়িতেই এটা তৈরি করুন।

এই পরোটা খেতে ভাল। পাশাপাশি এর স্বাস্থ্যগুণেরও কোনও তুলনা নেই।

২ কাপ গমের আটা, ১ কাপ কুচি করে রাখা মেথি, ২-৩ টেবিল চামচ দই, কাঁচা লঙ্কা ১ থেকে ২টি, আদা বাটা ১ চা চামচ, আর সামান্য জোয়ান।

একটি বড় পাত্রে আটা, মিহি করে কাটা মেথি পাতা, দই, আদা, লঙ্কা, জোয়ান, নুন, মশলা এবং ২ চা চামচ তেল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।

সামান্য জল যোগ করুন। সেটা দিয়ে নরম ও মসৃণ ডো মাখুন। তারপর আটা ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।

ডো থেকে মাঝারি আটারের লেচি কেটে হালকা করে বেলে নিন।

এবার গরম তাওয়ায় পরোটা দিয়ে প্রথমে শুকনো সেঁকে নিন। তারপর অল্প তেল দিয়ে লালচে করে ভাজুন।