2 MAY 2026

BY- Aajtak Bangla

অথেন্টিক ঘটি বাড়ির আলু পোস্ত রেসিপি, একবার খেলেই হাত চাটবেন

ঘটি বাড়ি আর আলু পোস্ত হল সমার্থক। আর সেই পদের স্বাদ অনন্য। গরম গরম ভাতের সঙ্গে খেলে পেটের সঙ্গে মনও ভরে যায়।

তাই অনেকেই ঘটি বাড়ির অথেন্টিক আলু পোস্ত রেসিপি জানতে চান। আর আজকের নিবন্ধে সেই রেসিপিই দেওয়া হল। 

এক্ষেত্রে প্রথমেই তেল গরম করে নিন। তারপর কালোজিরে, শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দিতে হবে।

এবার পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি পোস্ত বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা হল দ্বিতীয় কাজ। 

পোস্তদানা বাটার সময় ১-২টি কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করুন। তাতে স্বাদ বাড়বে।

এবার আলু ভাজার পালা। ভাজা হয়ে গেলে পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে সামান্য জল ও নুন দিন। 

এই সময় পোস্ত কড়াইয়ের তলায় লেগে গেলে খুন্তি দিয়ে চেঁছে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল সেরা পোস্ত।

রান্নার শেষে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেওয়া ঘটি বাড়ির রান্নার বিশেষ বৈশিষ্ট্য। এরপর খেয়ে নিতে হবে।