BY- Aajtak Bangla
কলা অত্যন্ত উপকারী একটি ফল। এই ফলটি বড় থেকে ছোট, সকলেই খেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, রোজ একটা করে কলা খেলে শরীরের হাল ফিরে যাবে। বহু অসুখ থেকে দূরত্ব রাখা যাবে।
পেট ভাল রাখার কাজে সেরার সেরা কলা। এতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই এটা খেলেই পেট সুস্থ থাকবে।
হার্টের জন্য মহৌষধি কলা। এই ফল খেলে কমবে ব্লাড প্রেশার। যার ফলে সুস্থ থাকবে হার্ট।
কলায় প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে। এই ফল নিয়মিত খেলে শক্তি পাবেন।
মাসেল ফাংশন বাড়ায় এই ফল। পেশির ক্র্যাম্প থেকেও সেরে ওঠা যায়।
ইমিউনিটি বাড়াতে পারে কলা। এতে মজুত ভিটামিন সি-এর গুণেই মিটে যাবে সমস্যা।
ব্রেনের জন্যও ভাল এটি। এতে উপস্থিত ভিটামিন বি৬ ব্রেনের কগনেটিভ ফাংশন বাড়াবে।
এতে প্রচুর পটাশিয়াম থাকে। তাই নিয়মিত কলা খেলে কিডনি থাকবে সুস্থ।