06 MAY 2026

BY- Aajtak Bangla

৫ মিনিটে কাটা যাবে গোটা মোচা, সহজ সিক্রেট ট্রিকটি শিখুন

মোচা কাটার ঝক্কির জন্য অনেকেই বাড়ি আনেন না। কাটার এই সহজ ট্রিকটা জানলে রোজ আনবেন।

মোচা ম্যাগনেসিয়ামের একটি উৎস যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

মোচা অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি দুর্দান্ত উৎস যা সুস্থ কোষগুলির ক্ষতি করতে ফ্রি র‍্যাডিকেলগুলিকে প্রতিরোধ করে। তবে মোচা ছাড়ানো আর কাটার ভয়ে অনেকে রান্না করেন না। কারণ এটি সময়সাপেক্ষ।

অনেকে জানেনই না, মোচা ছাড়াতে মাত্র ১০ মিনিটে সময় লাগে। কী সেই পদ্ধতি?

মোচা কাটার আগে সবার প্রথমে হাতে সর্ষের তেল মাখুন, তাহলে হাত কালো হবে না। তারপর ফটাফট ফুলগুলি ছাড়িয়ে একজায়গায় রাখুন।

এরপর একগোছা মোচার ফুল নিয়ে নীচে ও ওপরে চাপ দিলেই ওপরের সাদা পাপড়ি ও ভিতরের মোটা বোটাটি বের করে নিতে হবে। এই কাজটি করতে খুব বেশি হলে ৫ মিনিট সময় লাগবে।

তারপর একটি ছুরি দিয়ে তা টুকরো টুকরো করে কেটে নিন।

গোটা মোচাটিই এভাবে কাটতে হবে। তাহলে ১০ মিনিটে গোটা মোচা কেটে ফেলবেন কোনও ঝক্কি ছাড়াই।

মোচা কাটার পর হাত কালো হয়ে গেলে দাগ এড়াতে লেবু জলেও হাত ডুবিয়ে রাখতে পারেন।