8 MARCH, 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানিয়ে ফেলুন নলেন গুড়ের আইসক্রিম, মুখে দিলেই আহা! 

বাঙালির বড় প্রিয় নলেন গুড়ের নানা পদ। 

নলেন গুড়

নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশ, পায়েস তো খেয়েছেন। কিন্তু আইসক্রিম? 

আইসক্রিম

দোকানের নয়, বাড়িতেই বানান নলেন গুড়ের আইসক্রিম।

নলেন গুড়ের আইসক্রিম

  ৫০০ গ্রাম দুধ, ২৫০ গ্রাম নলেন গুড়, ২৫০ গ্রাম ফ্রেশ ক্রিম কাজুবাদাম, পেস্তাবাদাম, আমন্ড।

উপকরণ

 দুধ ফুটিয়ে নিন। ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

দুধ ফুটিয়ে নিন

গ্যাসের আঁচ কমিয়ে ক্রিম দিন। সেই সঙ্গে দিন কুচো করে রাখা আমন্ড, পেস্তা।

আমন্ড, পেস্তা

দুধ ফুটে উঠলে গুড় দিন। পাটালিও দিতে পারেন। নেড়ে নিন।

পাটালি

মোটা ঘন হলে গ্যাস বন্ধ করুন। স্বাভাবিক তাপমাত্রায় আনুন।

স্বাভাবিক তাপমাত্রা

পাত্রে দুধের মিশ্রণ ঢেলে ফ্রিজে রাখুন ১০ থেকে ১২ ঘণ্টা।

ফ্রিজে রাখুন

ফ্রিজ তৈরি নলেন গুড়ের আইসক্রিম। পরিবেশনের আগে উপরে ঝোলা গুড় ঢেলে দিন। 

গুড় ঢেলে দিন